× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

ভারতে বাংলাদেশি পাটপণ্য রপ্তানি কি বন্ধ হওয়ার পথে

Admin

প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

ভারতে বাংলাদেশি পাটপণ্য রপ্তানি কি বন্ধ হওয়ার পথে
বিবিসি বাংলা: ভারত সরকার বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করায় দেশটিতে বাংলাদেশি পাটপণ্য রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেলো কি-না সেই প্রশ্ন উঠছে।

এর আগে, গত জুনে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর স্থলবন্দর ব্যবহার করে বেশ কিছু পাট ও পাটজাত পণ্য আমদানি নিষিদ্ধ করায় এমনিতেই বাংলাদেশি পাট রপ্তানি সংকুচিত হয়ে এসেছিল।

সোমবার ভারত নতুন প্রজ্ঞাপন জারি করেছে, তাতে করে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে পাঠাতে হবে। যদিও সাশ্রয়ী হওয়ায় এসব পণ্যের প্রায় ৯৮ ভাগই স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হতো।

গত কয়েক বছর ধরে পোশাকের পর পাট ও পাটজাত পণ্যই ভারতে বেশি যাচ্ছিলো বাংলাদেশ থেকে। কিন্তু এখন শুধু সমুদ্রবন্দর ব্যবহার করে আমদানি-রপ্তানি কতটা অব্যাহত থাকে- তা নিয়ে উদ্বেগ আছে ব্যবসায়ীদের মধ্যে।

পাটখাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে স্থলবন্দর ব্যবহার করে পাটপণ্য বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে। তারা বলছেন, ভারতের এ সিদ্ধান্তের ফলে 'যেটুকু পাটপণ্য ভারতে যাচ্ছিলো সেটাও এবার প্রায় বন্ধ হয়ে গেল'।

তবে ব্যবসায়ীদের একাংশ আবার মনে করেন, ভারত স্থলবন্দর ব্যবহার করে আমদানি নিষিদ্ধ করায় তাদের আমদানিকারকদের ব্যয় বাড়বে। এর ফলে পাটপণ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তারা।

অর্থনীতিবিদ ডঃ খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন, সমুদ্রবন্দর দিয়ে পণ্য পরিবহনে খরচ অনেক বেশি হওয়ায় ভারতে বাংলাদেশি এসব পণ্যের চাহিদা কমবে এবং বাংলাদেশের রপ্তানিকারকদেরও পণ্য মূল্যে বেশি ছাড় দিয়ে রপ্তানি করতে হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অবশ্য আজই সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ভারতের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না।

ভারত প্রজ্ঞাপনে যা বলেছে
সোমবার দেয়া এই প্রজ্ঞাপনে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর ব্যবহার করে ভারতে আমদানি করা যাবেনা এবং এর ফলে শুধুমাত্র মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশের যে চারটি পণ্যের ওপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করলো সেগুলো হলো: পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ।

ভারতের বৈদেশিক বাণিজ্য দফতরের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

এর আগে জুন মাসের শেষ দিকে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে নয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিলো ভারত।

তখন স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যে মূলত পাট ও পাটজাত পণ্য বেশি। এর মধ্যে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা ও বিশেষ ধরনের কাপড় রয়েছে এই তালিকায়।

ভারত এ ধরনের যে নয়টি পণ্যের ওপর স্থলবন্দর নিয়ে আমদানি নিষিদ্ধ করেছে, এসব পণ্য থেকে ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশের রফতানি আয় ছিলো প্রায় পনের কোটি ডলারের কাছাকাছি, যার প্রায় সবটাই স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছিলো।

রাজস্ব বোর্ডের হিসেবে, এই পনের কোটি ডলারের রফতানির মধ্যে মাত্র বিশ লাখ ডলারের রফতানি স্থলবন্দর দিয়ে হয়নি।

এর আগে গত মে মাসে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়সহ কিছু পণ্যে আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল ভারত।

তারও আগে এপ্রিলের শুরুতে ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল ভারত।

এসব বিষয় নিয়ে বাংলাদেশ ভারত সরকারের কাছে চিঠি পাঠালেও ভারত সরকার তাতে কোনো সাড়া দেয়নি।

প্রভাব কেমন হবে?
ব্যবসায়ীরা বলছেন, ভারত একের পর এক বিধিনিষেধ দিয়ে বাংলাদেশের জন্য নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। কারণ এখন সমুদ্রবন্দর দিয়ে পণ্য পাঠাতে হলেও সেগুলো কলম্বো বা সিঙ্গাপুর বন্দর হয়ে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে মুম্বাইয়ের বন্দরে যাবে।

ফলে পরিবহন খরচ অনেক বেড়ে যাবে। আবার পাটভিত্তিক শিল্প কোলকাতা কেন্দ্রিক হওয়ায় বাংলাদেশের পাটজাত পণ্য আবার মুম্বাই থেকে কলকাতা নিতে হবে। অথচ এতদিন বেনাপোল হয়ে সরাসরি কলকাতায় যাওয়ার সুযোগ ছিলো।

বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশনের ডিরেক্টর ও রাজবাড়ী জুট মিলসের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন বলছেন, জুনের নিষেধাজ্ঞার পরেও কিছু পণ্য স্থলবন্দর দিয়ে যাচ্ছিলো, যা সোমবারের প্রজ্ঞাপনে বন্ধ হয়ে গেলো।

"আসলে যেটুকু যাচ্ছিলো সেটাও বন্ধ করে দেয়া হলো। এতে আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হবে। আবার বাংলাদেশ থেকে পাটপণ্য নিয়ে নতুন করে পণ্য উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করতো ভারত। কিন্তু যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ভারতে রপ্তানি হুমকির মুখে পড়ায় এমনি আমদানি কমে যাওয়ার উপক্রম হয়েছিলো," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

তবে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ আহমেদ আকন্দ বলছেন, ভারত এতদিন তাদের রপ্তানিকারকদের সুবিধা দিয়ে আসছিলো বলে বাংলাদেশের রপ্তানিকারকরা প্রতিযোগিতায় টিকতে পারছিলো না।

"এখন ওদের আমদানিকারকদের খরচ বাড়বে। ফলে ওদের জন্যই দাম বাড়বে। বেনাপোল দিয়ে নিলে তাদের এত খরচ বাড়তো না। তারা অন্য দেশে যেই পাটপণ্য বিক্রি করে সেসব জায়গায় বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। নতুন বাজার সম্প্রসারণের জন্য একটি সুযোগ এসেছে," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

প্রসঙ্গত, সাধারণত পাট কিংবা পাটপণ্য পরিবহনে খরচ এমনিতেই তুলনামূলক বেশি হয় বলে স্থলপথে ভারতে বাংলাদেশ থেকে রপ্তানি উভয় পক্ষের জন্য সুবিধাজনক বলে বিবেচিত হচ্ছিলো।

অর্থনীতিবিদ ডঃ খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন, সমুদ্রবন্দর ব্যবহার করে আমদানি করলে ভারতীয় উৎপাদকদের ব্যয় ও পণ্য মূল্য বাড়বে।

"আবার এ খরচ বিবেচনায় নিলে কিছুটা মূল্য ছাড় দিতে হতে পারে রপ্তানিকারকদের। বাংলাদেশি পাটের মান ভালো হওয়ায় ভারতে এর চাহিদা আছে। ফলে ভারতের নতুন বিধিনিষেধের ফলে বাংলাদেশ থেকে রপ্তানি কমবে কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে বলে মনে হয় না," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

তার মতে, ভারতের এসব বিধিনিষেধের নেতিবাচক প্রভাব থাকবে, তবে এর সমাধানের জন্য রাজনৈতিক সম্পর্কে স্থিতিশীলতা আসা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

"আমার ধারণা নির্বাচিত সরকার আসলে হয়তো নতুন করে এগুলো নিয়ে আলোচনার মাধ্যমে স্থলপথে পণ্য রপ্তানি ও আমদানির পথ তৈরি হবে। এখন হয়তো সেই রাজনৈতিক পরিস্থিতি নেই। এ কারণে রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ জরুরি," বলছিলেন মি. মোয়াজ্জেম।

প্রসঙ্গত, পাট অধিদফতরের হিসেবে ২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ১২টি দেশে প্রায় ১০৯৭ কোটি টাকার কাঁচাপাট রপ্তানি হয়েছিলো। এর মধ্যে ভারতেই রপ্তানি হয়েছে ৭০৯ কোটি টাকার পাট।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিবালয়ে বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও ভারত সরকার তাতে কোনো সাড়া দেয়নি।

মন্তব্য করুন

  • ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

    ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

  • শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

    শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

  • শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

    শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

  • ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

    ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

  • শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

    শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

  • মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

    মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

    শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

সব খবর

  • ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

    ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

    শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

সব খবর

আরও পড়ুন

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team